স্ট্যাসি উইলিয়ামস নব্বইয়ের দশকের একজন মার্কিন মডেল, যিনি এবার সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ এনেছেন। তিনি সম্প্রতি জানিয়েছেন যে ট্রাম্প তাঁর অনুমতি ছাড়াই অযাচিতভাবে শরীর স্পর্শ করেছিলেন এবং তাঁকে যৌন হয়রানি করেছিলেন।
ঘটনাটি ১৯৯৩ সালে নিউইয়র্কের ম্যানহাটনের ট্রাম্প টাওয়ারে ঘটে। সেই সময় স্ট্যাসি উইলিয়ামস একজন সফল মডেল ছিলেন। তিনি জানান, কুখ্যাত যৌন নিপীড়ক ও নারী পাচারকারী জেফরি এপস্টেইনের সঙ্গে তাঁর পরিচয় ছিল, এবং জেফরির মাধ্যমেই ট্রাম্পের সঙ্গে তাঁর দেখা হয়। স্ট্যাসির সঙ্গে ট্রাম্পের প্রথম দেখা হয় ১৯৯২ সালে বড়দিনের এক পার্টিতে, যেখানে এপস্টেইন তাঁকে নিয়ে গিয়ে ট্রাম্পের সঙ্গে পরিচয় করিয়ে দেন।
আরও জানুন

0 Comments