উপমহাদেশে টেস্ট জয়ের স্বাদ যেন ভুলেই গিয়েছিল দক্ষিণ আফ্রিকা। ঘরের মাঠে ধারাবাহিক সাফল্য থাকলেও উপমহাদেশে তাদের সর্বশেষ টেস্ট জয়ের জন্য ফিরতে হবে ২০১৪ সালে, শ্রীলঙ্কার গল টেস্টে। সেই দলে ছিলেন ফাফ ডু প্লেসি, হাশিম আমলা, এবি ডি ভিলিয়ার্স, ডেল স্টেইন ও মরনে মরকেলের মতো তারকারা। এরপর উপমহাদেশে টানা ১৪টি টেস্টে জয়বিহীন ছিল দক্ষিণ আফ্রিকা। এবার বাংলাদেশের বিপক্ষে মিরপুর টেস্টে ৭ উইকেটের বড় জয় এনে, অবশেষে উপমহাদেশে হারের বৃত্ত ভাঙল তারা। আরও জানতে

0 Comments