আবারও ঢাকা মাতাতে আসছেন পাকিস্তানের জনপ্রিয় গায়ক আতিফ আসলাম। চলতি বছর তিনি দ্বিতীয়বারের মতো ঢাকায় আসছেন। আগামী ২৯ নভেম্বর বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে আয়োজিত ‘ম্যাজিক্যাল নাইট ২.০’কনসার্টে তিনি perform করবেন। এই কনসার্টের আয়োজন করছে ট্রিপল টাইম কমিউনিকেশন। নিরাপত্তা নিয়ে উদ্বেগের কারণে সম্প্রতি বেশ কয়েকটি আউটডোর কনসার্ট বাতিল হয়েছে। আতিফের কনসার্ট নিয়েও ভক্তদের মনে কিছু শঙ্কা ছিল, তবে অবশেষে অনুমতি পেয়েছে প্রতিষ্ঠানটি। আজ বৃহস্পতিবার (২৪ অক্টোবর) আর্মি স্টেডিয়াম কর্তৃপক্ষ ট্রিপল টাইম কমিউনিকেশনকে অনুমতি দিয়েছে, এবং কনসার্টের ৩৭ দিন আগে অনুমতি পাওয়া গেল। আরও জানুন