আলোচনায় অনেকেই ছিলেন। তবে শেষ পর্যন্ত সুযোগটা পেলেন নাথান ম্যাকসুয়েনে। ভারতের বিপক্ষে বোর্ডার-গাভাস্কার ট্রফির প্রথম টেস্টের অস্ট্রেলিয়া দলে ওপেনার হিসেবে সুযোগ পেয়েছেন ২৫ বছর বয়সী এই ক্রিকেটার।
ওপেনার মার্কাস হ্যারিস, ক্যামেরন ব্যানক্রাফট, ম্যাট রেন শদের পেছনে ফেলে ১৩ সদস্যের দলে সুযোগ পাওয়া কে এই ম্যাকসুয়েনে?
ডানহাতি ব্যাটসম্যান ম্যাকসুয়েনে খেলেন সাউথ অস্ট্রেলিয়ার হয়ে। প্রথম শ্রেণির ক্রিকেটে ৩৪ ম্যাচের ক্যারিয়ারে আছে ৬ সেঞ্চুরি, ১২ ফিফটি। গড়টা যদিও খুব বেশি নয়, তবে মানসম্মত—৩৮.১৬।

0 Comments